পররাষ্ট্র মন্ত্রণালয়
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত
যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত। দুই বছরের চুক্তিতে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে চেষ্টার ঘাটতি নেই : শামা
বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে ভারতের সঙ্গে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
তাৎক্ষণিক প্রতিবাদ করতেই প্রবেশ না করে ফিরে এসেছেন জাহেদ
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা আটকে রাখার ঘটনায় প্রতিবাদস্বরূপ ভারতে প্রবেশ না করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সরকারের প্রতিনিধি হিসেবে তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানানো প্রয়োজন ছিল।
দিল্লিতে জাহেদ উর রহমানকে বাধা: ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, ঘটনা খতিয়ে দেখছে ঢাকা
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশে সাময়িক বাধা দেওয়ার ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ করছে বাংলাদেশ সরকার। সরকারি সূত্র জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।