সর্বশেষ

পদ্মা নদী

‘সোনার তরী’ কাণ্ডের পর এবার আলোচনায় রাজশাহী টার্ফ, উঠছে নানা গুরুতর অভিযোগ

পদ্মায় নোঙর করা পর্যটন জাহাজ ‘সোনার তরী’তে নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএর অভিযানের পর এবার রাজশাহী টার্ফের নানা অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের খবর প্রকাশ্যে এসেছে। প্রতিষ্ঠানটির অস্পষ্ট আয়-ব্যয়, ঘর ভাড়া নীতি এবং বিনিয়োগ ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন নাগরিকেরা। উদ্ভূত পরিস্থিতিতে পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি উঠেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
সদরপুরে নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি, জেলের কারাদণ্ড

ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে পদ্মা নদী থেকে নুরুল ইসলাম (৪০) নামে এক জেলেকে আটক করেছে পুলিশ। নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তাঁর। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় অভিযান চালিয়ে দেড় মণ ইলিশ ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন।

প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

পদ্মায় প্রবল বাতাস ও তীব্র ঢেউয়ের কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ৩টার দিকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় আটকে পড়া যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বৈরি আবহাওয়ায় উত্তাল পদ্মা: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৈরি আবহাওয়ার কারণে মাঝপদ্মায় প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সোয়া দুইটা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। নদী শান্ত হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে।

শরীয়তপুরে পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে হুইস্কিসহ আটক ২

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে নৌ পুলিশের এক সফল অভিযানে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করা হয়েছে। এই মাদক পাচারের অভিযোগে সুরেশ্বর নৌ পুলিশ দুইজনকে আটক এবং একটি বাল্কহেড জব্দ করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই মাদকবিরোধী অভিযানটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ভরা মৌসুমেও পদ্মায় ইলিশের দেখা কম

ইলিশের ভরা মৌসুমেও রাজবাড়ীর পদ্মা নদীতে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না জেলেরা। দিনের পর দিন জাল ফেলেও কেউ ফিরছেন সামান্য ইলিশ নিয়ে, আবার কারও জাল উঠছে প্রায় খালি। এতে নৌকা, জাল, জ্বালানি ও শ্রমিকের খরচ তুলতে না পেরে ঋণের কিস্তি ও দাদনের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পদ্মাপাড়ের জেলেরা।