নিরাপত্তা ব্যবস্থা
বিজয় দিবসে স্মৃতিসৌধসহ দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার সিদ্ধান্ত
মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ দেশের সব অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির ২ প্লাটুন মোতায়েন
শেরপুর জেলার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার ভোররাত থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম শুরু করেছে বিজিবি সদস্যরা।
তাজিয়া মিছিলে অস্ত্র ও দাহ্য পদার্থ নিষিদ্ধ: ডিএমপি কমিশনার
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, তাজিয়া মিছিলে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
নিষিদ্ধ সংগঠনের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন
নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সম্ভাব্য নাশকতা ও তৎপরতার আশঙ্কায় নারায়ণগঞ্জসহ দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করছে।
দুর্গাপূজা ঘিরে কুমিল্লায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা: পুলিশ সুপার
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।