সর্বশেষ

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে এক তরুণীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ইউনুছ আলী নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এই রায় প্রদান করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘোষিত এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও রাষ্ট্রপক্ষ।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় মিরাজ শেখ (৩৫) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে।

বিচারকশূন্য সাতক্ষীরার ট্রাইব্যুনাল, সাড়ে ৪ হাজার মামলার জট

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দীর্ঘ এক বছর ধরে কোনো বিচারক নেই। এর ফলে সাড়ে চার হাজারেরও বেশি মামলা ঝুলে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো বিচারপ্রার্থী। দ্রুত এই অচলাবস্থা কাটাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর আবেদন জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতারা।

ফরিদপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় জামাল মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।

জামালপুরে গৃহবধূকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের মামলায় দুজনের মৃত্যুদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে এক গৃহবধূকে ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল এবং উপর্যুপরি ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

খুলনায় কিশোরী ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় চোদ্দ বছর বয়সী এক স্কুলছাত্রীকে গণধর্ষণের চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এ রায় ঘোষণা করেন।