নদীভাঙন
শরীয়তপুরে নদীভাঙন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ‘সাকিন’ গবেষণার ফলাফল প্রকাশ
শরীয়তপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা, পুনর্বাসন ও টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে ‘সাকিন’ শীর্ষক গবেষণার প্রাথমিক ফলাফল বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শহরের এসডিএস কার্যালয়ে আয়োজিত এই সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নদী গবেষকরা অংশ নেন। নদীভাঙন কবলিত মানুষের সার্বিক উন্নয়ন ও সহায়তামূলক নীতি প্রণয়নে গবেষণার তথ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন বক্তারা।
চাঁপাইনবাবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারকে জিআর চাল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে সরকারি জিআর চাল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এই ত্রাণ সহায়তার উদ্বোধন করেন জেলা প্রশাসক। পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ ও ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
‘দ্রুতই শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ’
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জানিয়েছেন, অত্যন্ত গুরুত্ব দিয়ে নেওয়া এই বৃহৎ প্রকল্পের পাইলট কার্যক্রমের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে কুড়িগ্রামের নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকার দুটি মেগা প্রকল্প হাতে নিয়েছে।
'ওদের সঙ্গে আমার বন্ধন আত্মিক, তাই বারবার ছুটে আসি': সায়লা কবির
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবিরের সহধর্মিণী সায়লা কবির শিবালয়ে নদীভাঙন কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের সাথে তাঁর মূলত আত্মিক বন্ধন রয়েছে এবং সেই টানেই তিনি বারবার তাঁদের পাশে ছুটে আসেন।
জামালপুরের ইসলামপুরে নদীভাঙনে বিলীন হচ্ছে একের পর এক বসতভিটা
জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নে যমুনা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। লক্ষীপুর ঘোনাপাড়া ও দক্ষিণ পাড়ার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
ভাঙনের ভূগোল
চারপাশে জল, বেজল— থৈ থৈ শূন্যতা
ফসলের শেষ চিৎকার বুকে নিয়ে মাঠ ডুবন্ত
কৃষকের চোখে স্তব্ধ স্বপ্নের বিউগল;
উদ্বাস্তুর চারুপাঠে কেবলই বেঁচে থাকার ব্যাকরণ!