দেবহাটা
সাতক্ষীরায় হাসপাতাল থেকে নিয়ে পিটিয়ে হত্যা: প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার কথিত অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার রাতে কালীগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।
সাতক্ষীরার দেবহাটায় খুঁড়ে রাখা রাস্তায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে এলাকাবাসী
সাতক্ষীরার দেবহাটায় একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক খুঁড়ে দীর্ঘদিন ফেলে রাখায় সাময়িক বৃষ্টিতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। সাব-ঠিকাদারের খামখেয়ালিপনার কারণে সখিপুর ইউনিয়নের নারিকেলি এলাকার বাসিন্দা ও কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াত সম্পূর্ণ ব্যাহত হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেছেন।
দেবহাটায় প্রায় এক টন অপদ্রব্য মেশানো অপরিপক্ব আম ধ্বংস করল প্রশাসন
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো অপরিপক্ব আম জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে দেবহাটা ফুটবল মাঠে এসব আম বিনষ্ট করা হয়।
সাতক্ষীরার দেবহাটায় বৈদ্যুতিক ইঁদুর ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু
সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামে ইঁদুর দমনে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুবোধ মন্ডল (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
দেবহাটায় বিজিবি'র নতুন বিওপি ক্যাম্প উদ্বোধন
সাতক্ষীরার দেবহাটা উপজেলার ছুটিপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নতুন বিওপি (বর্ডার আউট পোস্ট) ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।