সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরার দেবহাটায় খুঁড়ে রাখা রাস্তায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ২০ জুন, ২০২৬ ১১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার দেবহাটায় একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক খুঁড়ে দীর্ঘদিন ফেলে রাখায় সাময়িক বৃষ্টিতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। সাব-ঠিকাদারের খামখেয়ালিপনার কারণে সখিপুর ইউনিয়নের নারিকেলি এলাকার বাসিন্দা ও কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াত সম্পূর্ণ ব্যাহত হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেছেন।

সখিপুর ইউনিয়নের নারিকেলি থেকে সরকারি কেবিএ কলেজগামী গ্রামীণ সড়কটি কার্পেটিংয়ের জন্য এসএস এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। তবে মূল ঠিকাদার কাজটি দেবহাটা কলেজের প্রভাষক আলমগীর হোসেন নামের এক সাব-ঠিকাদারের কাছে হস্তান্তর করেন।

অভিযোগ উঠেছে, সাব-ঠিকাদার পুরো সড়কটি নিয়ম বহির্ভূতভাবে একযোগে খুঁড়ে ফেলে রাখেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বালি ভরাট না করায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সাম্প্রতিক বৃষ্টিতে রাস্তায় হাঁটু থেকে কোমর সমান পানি ও কাঁদার সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার একমাত্র সড়কটিতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

চরম দুর্ভোগে পড়া বিক্ষুব্ধ এলাকাবাসী সম্প্রতি সাব-ঠিকাদারের বাড়িতে গিয়ে সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি জানান। সড়কটিতে দাঁড়িয়ে প্রতিবাদ সভা ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

এ বিষয়ে সাব-ঠিকাদার আলমগীর হোসেন জানান, পর্যাপ্ত বালি না পাওয়ায় কাজ শুরু করতে পারেননি। তবে খুব দ্রুতই বালি ফেলে কাজ শুরু করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এদিকে দেবহাটা উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল জানান, নিয়ম কানুনের তোয়াক্কা না করে সড়কটি একযোগে খুঁড়ে ফেলা হয়েছে। সাব-ঠিকাদারকে বারবার চিঠি ও মৌখিক নির্দেশনা দেওয়া হলেও তিনি তা অমান্য করেছেন। চলতি জুনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ ছিল এবং জনভোগান্তি সৃষ্টির দায়ে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন