দুর্নীতির অভিযোগ
খাগড়াছড়িতে ৫ কোটি টাকার সিসি ক্যামেরা প্রকল্পে অনিয়ম, তদন্তের দাবি
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আওতায় জেলা শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সরঞ্জাম ব্যবহার, কাজ শেষ হওয়ার আগেই বিল উত্তোলনসহ নানা অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দাবি করেছেন তাঁরা।
কুড়িগ্রামের পিপি বজলুর রশিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, নিয়োগ বাতিলের দাবি
কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. বজলুর রশিদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও মামলা বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর নিয়োগ বাতিল ও তদন্তের দাবিতে আইন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই ঘটনা কুড়িগ্রামের আইনাঙ্গনসহ রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
মাউশি খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালকের বিরুদ্ধে এমপিও অনিয়মের অভিযোগ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. কামরুজ্জামানের বিরুদ্ধে অবৈধভাবে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) অনুমোদন, নিয়োগ–সংক্রান্ত অনিয়ম এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তদন্তে খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের অধ্যক্ষকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ! যাচাই-বাছাই চলছে
ক্ষমতা ছাড়ার এক সপ্তাহের মধ্যেই সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ। অভিযোগগুলোর বেশিরভাগই লিখিত হলেও অনেক অভিযোগকারী পরিচয় গোপন রেখেছেন বলে জানা গেছে।
ফেনীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মহাসড়ক অবরোধ
ফেনীর মহিপাল এলাকায় অবস্থিত কোব্বাদ আহমেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাদের পদ দিচ্ছে বিএনপির কুতুব-জাকির, বাণিজ্যের অভিযোগ!
কুষ্টিয়ায় টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের বিএনপির বিভিন্ন কমিটিতে পদ দেওয়ার অভিযোগ উঠেছে। এই কাজে নেতৃত্ব দিচ্ছেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।