সর্বশেষ

তদন্ত কমিটি

রিফাইনারি স্থাপনের অনুমতি: আগের নাকচের তথ্য গোপন করে ফের আবেদন

সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি পরিচালনার অনুমতি চেয়ে করা আগের আবেদন নাকচ হওয়ার তথ্য গোপন রেখে প্রতিষ্ঠানটি নতুন করে আবেদন করেছে—এমন অভিযোগের মধ্যে বিষয়টি খতিয়ে দেখতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে কমিটি গঠনের জন্য বিপিসির পর্ষদে উপস্থাপিত নোটেও আগের আবেদন নাকচের বিষয়টি উল্লেখ করা হয়নি। বরং ওই নোট প্রস্তুতকারী কর্মকর্তাকেই করা হয়েছে তদন্ত কমিটির সদস্য সচিব।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
কুলিয়ারচরে জব্দ সরকারি চাল নিয়ে বিতর্ক, দ্বিতীয়বার তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খরকমারা এলাকায় একটি গোডাউন থেকে জব্দ করা বিপুল পরিমাণ সরকারি চাল দুই মাসের বেশি সময় ধরে আইনগত নিষ্পত্তি ছাড়াই পড়ে রয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের ভূমিকা, জব্দ চাল স্থানীয় এক বিএনপি নেতার জিম্মায় রাখা এবং প্রথম তদন্ত প্রতিবেদন আমলে রেখে পুনরায় আরও একটি তদন্ত কমিটি গঠন করাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

মিরপুরে দেয়াল ধস: যৌথ তদন্ত কমিটি গঠন

রাজধানীর মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের সীমানাপ্রাচীর ধসে দুইজনের মৃত্যু ও ছয়জন আহত হওয়ার ঘটনায় যৌথ তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজউক, গণপূর্ত বিভাগ ও ডিএনসিসির প্রতিনিধিদের নিয়ে গঠিত এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফরিদপুরে ভুল চিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যু: তদন্তে ৪ সদস্যের কমিটি

ফরিদপুরে বেসরকারি হাসপাতালে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের পর ভুল চিকিৎসায় আয়েশা আফরিন নামের এক কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে চার সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা খতিয়ে দেখে আগামী সাত কর্মদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

দারিয়াপুর ডিগ্রি কলেজে বোরখা পরে নৃত্যের ঘটনায় তদন্ত চলমান

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজের বিদায় অনুষ্ঠানে এক শিক্ষার্থীর বোরখা পরে মঞ্চে নৃত্য পরিবেশনের ঘটনাকে কেন্দ্র করে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির কার্যক্রম চলছে। তদন্তের অংশ হিসেবে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলামের বক্তব্য গ্রহণ করেছে কমিটি। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আশা করা হচ্ছে।

বরিশালে প্রধানশিক্ষকের ব্যাগে মিড-ডে মিলের ডিম-রুটি, তদন্ত শুরু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকের ব্যাগে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ মিড-ডে মিল কর্মসূচির ডিম ও রুটি পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর পর ঘটনাটি নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে।