সর্বশেষ

ঢাকা মহানগর পুলিশ

রাড্ডা সেন্টারে ফিরল নিজস্ব সাইনবোর্ড, পুলিশি প্রহরায় চলছে টিকাদান

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েক দিন পর প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড আবার টানানো হয়েছে। সোমবার সকালে হামলার পর লাগানো অন্য সাইনবোর্ড সরিয়ে ক্লিনিকটিকে দখলমুক্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ভবনে সংস্কারকাজের পাশাপাশি টিকাদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন কর্মীরা।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ট্রাফিক কর্মকর্তাদের নতুন নির্দেশনা

ঢাকা মহানগরের নীরব (সাইলেন্ট) এলাকাগুলোতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে ট্রাফিক কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। শব্দদূষণ নিয়ন্ত্রণে সাইনবোর্ড স্থাপন, জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছেন তিনি।

বিপিএসএ’র সহ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক হলেন ঈশ্বরদীর নাজমুল হাসান

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন পাবনার ঈশ্বরদীর সন্তান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাজমুল হাসান।

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগ ও মামলার ভিত্তিতে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা এবং ডিএমপি অধ্যাদেশের আওতায় তাঁদের আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানার বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ২৫ জন গ্রেপ্তার

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৯ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ও পরোয়ানাভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের আটক করা হয়।