ডিবি পুলিশ
চাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ শামীম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করেছে ডিবি।
সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ রায়হান ইসলাম নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বাউফলের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হক জুয়েল আটক
রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে বাউফল পৌরসভার সাবেক মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে থাকা এই প্রভাবশালী নেতাকে বুধবার রাতে আটক করা হয়।
নিউগিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন গ্রেপ্তার
রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিস স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শিবগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সফল অভিযানে মো. আজিম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার উজিরপুর ইউনিয়ন থেকে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশের একটি বিশেষ দল।
মুন্সীগঞ্জে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭
মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে র্যাবের কটি, খেলনা পিস্তল ও হ্যান্ডকাফসহ বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।