ডিবি অভিযান
ভাটারায় ডিআইজির ভাড়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলা: একটি মোবাইল ফরেনসিকেই খুলল রহস্যের জট
দীর্ঘ ৪৫ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনের সন্ধান মিলেছে। একটি মোবাইল ফোনের ফরেনসিক বিশ্লেষণ, যোগাযোগের তথ্য এবং পুরোনো নথির সূত্র ধরে গোয়েন্দারা তার অবস্থান শনাক্ত করেন। এরপর রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।