সর্বশেষ

ট্রেন দুর্ঘটনা

জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে পড়ে নীলসাগর এক্সপ্রেসের ক্যান্টিন বয় নিহত

জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে পড়ে রাশেদুল ইসলাম নামের এক রেলওয়ে ক্যান্টিন বয় নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার তেঘর রেলগেট এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। অসাবধানতাবশত পা পিছলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ঈশ্বরদীতে ট্রেনের ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মৃত কিশোরের নাম নীরব (১২), যে বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলসেতুর সাথে সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, জামালপুর-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর জামালপুর-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

কুমিল্লায় ইঞ্জিন বিকল ও ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেলপথে এক ঘণ্টার বেশি ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর এলাকায় সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল এবং একই সময়ে মেঘনা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এক ঘণ্টার বেশি সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে দেশের অন্যতম ব্যস্ত এই রেলপথে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না, ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল মা-শিশুর

নরসিংদীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মা ও তার শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্পেনে উচ্চগতির ট্রেন দুর্ঘটনায় নিহত ২১, আহত অর্ধশতাধিক

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৭০ জনের বেশি, যাদের অনেকের অবস্থা গুরুতর। রোববার স্থানীয় সময় আন্দালুসিয়ার আদামুজ শহরের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।