জেলা যুবদল
১৩ জেলা ও মহানগরে যুবদলের নতুন কমিটি ঘোষণা
মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সংগঠনকে আরও সক্রিয় করার উদ্যোগের অংশ হিসেবে দেশের ১৩টি জেলা ও মহানগর ইউনিটে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। সোমবার (১৬ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এসব কমিটির অনুমোদন দেন।
জামালপুরে সম্প্রীতির পূজা উদযাপনে মণ্ডপে মণ্ডপে সোহেল রানা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুর পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন পৌর মেয়র প্রার্থী সোহেল রানা খান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানান তিনি।
জামালপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন সোহেল রানা খান
জামালপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর মেয়র প্রার্থী ও জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান। রোববার (১৮ অক্টোবর) তিনি বিভিন্ন মণ্ডপে গিয়ে পূজার সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক অনুদান দেন।
যেকোনো অপশক্তি মোকাবিলায় বিএনপি সম্পূর্ণ প্রস্তুত: সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিব
সাতক্ষীরায় জেলা যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটির যৌথ সংবর্ধনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ঘোষণা করেছেন যে, দেশ ও দলের বিরুদ্ধে যেকোনো অপশক্তি মোকাবিলায় বিএনপি সম্পূর্ণ প্রস্তুত। শুক্রবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান।