জামালপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন সোহেল রানা খান
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর মেয়র প্রার্থী ও জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান। রোববার (১৮ অক্টোবর) তিনি বিভিন্ন মণ্ডপে গিয়ে পূজার সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক অনুদান দেন।
জামালপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন পৌর মেয়র প্রার্থী এবং জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান।
রোববার (১৮ অক্টোবর) তিনি শহরের দয়াময়ী মন্দির, পালপাশা মন্দির, দুর্গাবাড়ি মন্দির, পালপাড়া মন্দির, ত্রিনয়নী মন্দির, শিববাড়ি মন্দির ও বসাকপাড়া মন্দিরসহ শহরের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় সোহেল রানা খান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে উৎসব পালন এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা ইকরামূল হক মানিক, যুবদল নেতা মো. রতন ও মো. ইমরানসহ আরও অনেকে।
পরে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার পাশাপাশি আর্থিক অনুদান প্রদান করেন সোহেল রানা খান।
১৯০ বার পড়া হয়েছে