জাহেদ উর রহমান
শেখ হাসিনা বেঁচে থাকতে অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা
শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন, তত দিন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে এসব চেষ্টা প্রতিহত করা হবে জানিয়ে তিনি বলেন, নাশকতার চেষ্টা মানেই ডিসেম্বরে দেশে ফেরার পথ সুগম হওয়া নয়।
২০২৭ সালের হজে কমল বিমানভাড়া
২০২৭ সালের হজযাত্রীদের জন্য বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা ২০২৬ সালের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কম। সরকারের পক্ষ থেকে হজের সামগ্রিক ব্যয় আরও সহনীয় করতে বিমানভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
ভারতের কাছে শেখ হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় বাংলাদেশ
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও সহজ ও কার্যকর করতে দেশটিতে অবস্থানরত শেখ হাসিনাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত বাংলাদেশিদের ফেরত দেওয়াকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
ঢাকাতেও লোডশেডিং মেনে নিতে হবে: জাহেদ উর রহমান
ঢাকাকে পুরোপুরি লোডশেডিংমুক্ত রাখার নীতি থেকে সরকার সরে আসছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দেশের অন্যান্য এলাকার মতো রাজধানীতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে। তবে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি থাকায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ঢাকা কিছুটা অগ্রাধিকার পেতে পারে।
পুলিশের মনোবল ফিরতে সময় লাগবে: তথ্য উপদেষ্টা
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর বড় একটি অংশের মনোবল ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর মতে, বর্তমান সরকার সেই দুর্বল মনোবলের পুলিশ বাহিনী নিয়েই আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করছে। পুলিশ সদস্যদের আত্মবিশ্বাস ফিরতে সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, আদালতের নির্দেশ মানার আহ্বান উপদেষ্টার
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য আদালতের নির্দেশ অমান্য করে প্রচার করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।