ছুরিকাঘাত
কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলায় পুনর্বাসন কেন্দ্রে পাঠানোকে কেন্দ্র করে মাদকাসক্ত ছেলের মর্মান্তিক ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন পারুল বেগম নামের এক মা। এ ঘটনায় গুরুতর আহত বাবা সরদার আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পলাতক রয়েছেন।
কক্সবাজারে নারীকে ছুরিকাঘাত: হাসপাতালে মৃত্যু, ৩ জন আটক
কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় ছুরিকাঘাতে আহত সানজিদা আক্তার রেশমি (নাম প্রকাশিত) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেফতার
রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় সামিউল সিরাজ (সিজান) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে থাই নাবিক নিহত
চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকারেজে নোঙর করা থাইল্যান্ডের পতাকাবাহী স্ক্র্যাপবাহী জাহাজে দুই থাই নাবিকের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
ফতুল্লার চানমারীতে ডিশ ব্যবসায়ী নাছির ছুরিকাঘাতে নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী এলাকায় নাছির (৬০) নামের এক ডিশ ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
ভালুকায় জমি বিরোধের জেরে সহিংসতা, ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৩
ময়মনসিংহের ভালুকায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাদিয়া (১৭) নামের ওই শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছে।