সর্বশেষ

সারাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে তরুণ নিহত, প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৪:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লক্ষ্মীপুর গ্রামে ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য এক তরুণী ও সিয়ামের এক বন্ধুকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত সাইয়েদ আবদুল্লাহ সিয়াম চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং এনামুল হকের ছেলে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল আরেফিন বলেন, ঘটনার পর এক তরুণী ও সিয়ামের বন্ধু আরিয়ান খান মাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সিয়ামের সঙ্গে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা নাইমা জাহানের মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার আগের রাতে ওই তরুণী সিয়ামের বাড়িতে আসেন। সেখানে সিয়াম, ওই তরুণী এবং সিয়ামের বন্ধু আরিয়ান খান মাহিদ অবস্থান করছিলেন।

পুলিশের ভাষ্য, সোমবার ভোরে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে সিয়ামকে আঘাত করা হয়। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ওই তরুণী ও সিয়ামের বন্ধুকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন