গ্রেপ্তার
হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ৮ ঘণ্টা পর গ্রেপ্তার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আট ঘণ্টা পর পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী গ্রেপ্তার
মানিকগঞ্জের দৌলতপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী আব্দুল বারেককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রূপগঞ্জে অস্ত্রসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাতটি গুলিসহ কালাই সবুজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে এবং একটি হত্যা মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এ সময় তাঁর সহযোগী এজাজুলকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় ভুয়া ডিবি কর্মকর্তা গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের সময় মাহমুদুল হাসান সোহাগ নামে এক ভুয়া ডিবি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ তাকে একটি মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে উল্লাপাড়া থানা পুলিশ।
মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা সংলগ্ন এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ সকালে পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জেলায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে রাজশাহীতে দুই যুবক গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে নগরের বোয়ালিয়া থানার কয়েরদারা খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি হাসুয়া, ওয়্যারলেস সদৃশ একটি মোবাইল ফোনসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।