গোপালগঞ্জ সংবাদ
গোপালগঞ্জে পুলিশের অভিযান ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার
গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশি অভিযানে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কমলাপুর গ্রামের জোড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মুকসুদপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোপালগঞ্জে মাইক্রোবাসসহ ২ মাদক কারবারি গ্রেফতার, ১৪ কেজি গাঁজা জব্দ
গোপালগঞ্জের মুকসুদপুরে র্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বাটিকামারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৬। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জে ‘নিশান’ প্রতিস্থাপন নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ
গোপালগঞ্জের ওড়াকান্দিতে শ্রী শ্রী গুরুচাঁদ-সত্যভামা মন্দিরের চূড়ায় মতুয়াদের ধর্মীয় জয় পতাকা ‘নিশান’ প্রতিস্থাপন কর্মসূচি নিয়ে ফেসবুকে কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে সনাতন ধর্মাবলম্বীদের এই ঐতিহ্যবাহী মতুয়া নিশান প্রতিস্থাপন কর্মসূচিকে ঘিরে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান সম্প্রদায়ের নেতারা।
গোপালগঞ্জে জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
গোপালগঞ্জ সদর উপজেলায় ফসলি জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বরফা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
গোপালগঞ্জে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা
গোপালগঞ্জে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক ও বাল্যবিয়েকে না বলি, সুন্দর বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
গোপালগঞ্জে এসএ পরিবহনে কোটি টাকার মাদক চোরাচালান, ম্যানেজার আটক
গোপালগঞ্জে এস. এ. পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে কোটি কোটি টাকার মাদক চোরাচালান ও অবৈধ অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কুরিয়ার সার্ভিসের গোপালগঞ্জ শাখার ম্যানেজারকে আটক এবং গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে।