সর্বশেষ

কুষ্টিয়া

কুষ্টিয়া জিলা স্কুলে রাজনৈতিক সমাবেশের প্রতিবাদে মানববন্ধন

আগামী ৩১ অক্টোবর কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণে ১১ দলীয় জোটের সমাবেশের কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা। শিক্ষাপ্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ঐতিহ্য রক্ষায় স্কুল প্রাঙ্গণে রাজনৈতিক কর্মসূচি আয়োজন না করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কুষ্টিয়ায় গাছ ফেলে পূজামণ্ডপগামী যানবাহনে ডাকাতি, স্বর্ণালংকার লুট

কুষ্টিয়ার মিরপুরে নির্জন সড়কে গাছের ডাল ফেলে যানবাহনের গতিরোধ করে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এতে পূজামণ্ডপে যাওয়ার পথে বেশ কয়েকজন নারী যাত্রীর স্বর্ণালংকার, নগদ অর্থ ও স্মার্টফোন লুট করে নেয় অস্ত্রধারী দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কুষ্টিয়ার লালন আখড়ায় বোমা উদ্ধার, আতঙ্কে অনেকেই আখড়া ছাড়ছেন 

কুষ্টিয়ার কুমারখালীতে ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি ব্যাগে রাখা বোমাসদৃশ বস্তু ও দুই লিটার পেট্রল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আখড়াবাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। আতঙ্কিত হয়ে সাধু-বাউলদের অনেকে আখড়াবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন।

কুষ্টিয়ায় বাউল সম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস ও উৎসবের সূচনা

বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন স্মরণ উৎসব। 'মানুষ ভজলে সোনার মানুষ হবি' প্রতিপাদ্যে শনিবার বিকেলে এই ঐতিহাসিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনে মিলল যুবকের মরদেহ

কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের ওপর থেকে জয়নাল আবেদীন (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে উপজেলার ১৬ দাগ মুন্সিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ট্রেন থেকে পড়ে গিয়ে বা ট্রেনে কেটে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

ভোটাধিকার প্রতিষ্ঠায় তরুণদের উদ্যোগচরমপন্থীদের উপেক্ষা করে আমবাড়িয়ায় ‘৮৮ এর ‘মডেল নির্বাচন’

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে ১৯৮৮ সালে চরমপন্থী সন্ত্রাস ও ভয়ভীতির পরিবেশ উপেক্ষা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিলেন স্থানীয় শিক্ষিত তরুণেরা। আমবাড়িয়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে ইউনিয়নের ১২টি গ্রামের মানুষ ও নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন। তৎকালীন বুয়েটের শিক্ষার্থী এবং পরবর্তী সময়ে বিদ্যুৎ খাতের অভিজ্ঞ প্রকৌশলী শামসুল আলমের উদ্যোগে অনুষ্ঠিত ওই সমাবেশে সন্ত্রাসমুক্ত পরিবেশে ভোট গ্রহণ এবং ভোটারের স্বাধীন সিদ্ধান্তের পক্ষে অঙ্গীকার করা হয়।