সর্বশেষ

কাজী নজরুল ইসলাম

শ্বেতপত্রের ক্যানভাসে শব্দের ভাস্কর্যনজরুল-কাব্যের রৈখিক জ্যামিতি ও এক অকথিত নান্দনিক প্রস্থান

কাজী নজরুল ইসলামের কবিতা মানেই দ্রোহ, প্রেম, সাম্য ও মানবমুক্তির উচ্চারণ। তবে তাঁর কাব্যের শব্দ, ছন্দ ও ভাবের পাশাপাশি পৃষ্ঠাজুড়ে শব্দের দৃশ্যমান বিন্যাসও বহন করে স্বতন্ত্র নান্দনিক তাৎপর্য। কবিতার পঙ্‌ক্তি বিন্যাস, শ্বেত-শূন্যতার ব্যবহার, যতিচিহ্নের শৈল্পিক প্রয়োগ এবং শব্দের রৈখিক জ্যামিতি কীভাবে নজরুলের কাব্যকে আধুনিক শিল্পভাবনার এক অনন্য দৃষ্টান্তে পরিণত করেছে, তা বিশ্লেষণ করেছেন লেখক গাউসুর রহমান তাঁর প্রবন্ধ ‘শ্বেতপত্রের ক্যানভাসে শব্দের ভাস্কর্য: নজরুল-কাব্যের রৈখিক জ্যামিতি ও এক অকথিত নান্দনিক প্রস্থান’-এ।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
'সাম্যবাদী' কাব্যে মানবের অনিঃশেষ আরতি

কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ শুধু কবিতার সংকলন নয়, বরং মানবতা, সাম্য, শ্রমের মর্যাদা, নারীর অধিকার ও সামাজিক ন্যায়বিচারের এক অনন্য দর্শন। ধর্ম, জাতপাত ও শ্রেণিবৈষম্যের ঊর্ধ্বে উঠে মানুষকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার যে আহ্বান নজরুল জানিয়েছেন, তা আজও সমান প্রাসঙ্গিক। শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িক বিভেদের বিরুদ্ধে তাঁর কবিতার দ্রোহী উচ্চারণ মানবমুক্তির পথ দেখায়। গাউসুর রহমানের এই প্রবন্ধে উঠে এসেছে ‘সাম্যবাদী’ কাব্যের মানবিক দর্শন, সাহিত্যিক তাৎপর্য ও সমকালীন প্রাসঙ্গিকতা।

বিদ্রোহের অগ্নিবাঁশি: ‘বিষের বাঁশি’ ও নজরুলের কালজয়ী দ্রোহ

কাজী নজরুল ইসলামের ‘বিষের বাঁশি’ শুধু একটি কাব্যগ্রন্থ নয়, বরং ঔপনিবেশিক শাসন, শোষণ ও মানসিক দাসত্বের বিরুদ্ধে প্রতিবাদের এক কালজয়ী সাহিত্যিক দলিল। ১৯২৪ সালের আগস্টে প্রকাশিত এ গ্রন্থে বিদ্রোহ, সাম্য, অসাম্প্রদায়িকতা ও মুক্তির আকাঙ্ক্ষা শক্তিশালী কাব্যভাষায় প্রকাশ পেয়েছে। শতবর্ষ পেরিয়েও নজরুলের এই সৃষ্টি শোষিত মানুষের অধিকার, সত্যের পক্ষে অবস্থান এবং মানবমুক্তির সংগ্রামে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

বিদ্রোহীর রক্তে বিরহের নীল দহন: নজরুল কাব্যে বিরহচেতনার বহুমাত্রিক বিশ্লেষণ

বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যজগতে প্রেম ও বিরহ এক গভীর তাৎপর্যপূর্ণ অধ্যায়। তাঁর কবিতা ও গানে ব্যক্তিগত বিচ্ছেদের বেদনা, আধ্যাত্মিক অন্বেষণ, প্রকৃতির বিষণ্নতা এবং শোষিত মানুষের মুক্তির আকাঙ্ক্ষা মিলেমিশে তৈরি করেছে বিরহচেতনার বহুমাত্রিক রূপ। নার্গিসের সঙ্গে বিচ্ছেদ, প্রমীলা দেবীর সঙ্গে জীবনসংগ্রাম এবং সন্তান হারানোর শোক তাঁর সৃষ্টিতে বেদনাবোধের নানা মাত্রা যুক্ত করেছে। নজরুলের বিরহ কেবল অপ্রাপ্তির হাহাকার নয়, বরং তা সৃজনশীলতার প্রেরণা, আত্মমর্যাদার প্রকাশ এবং মানবিক মুক্তির আকাঙ্ক্ষা। বিদ্রোহী সত্তার অন্তরালে লুকিয়ে থাকা এই বিষণ্ন অনুভবই তাঁর কবিতা ও গানকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য ও কালজয়ী আবেদন।

সঞ্চিতা: দ্রোহ, প্রেম ও মানবতার অখণ্ড দলিল

দ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য সংকলন কাজী নজরুল ইসলামের ‘সঞ্চিতা’। ১৯২৮ সালে প্রকাশিত এই কাব্যগ্রন্থে বিদ্রোহী কবির বহুমাত্রিক সৃজনশীলতা, শোষিত মানুষের মুক্তির আকাঙ্ক্ষা, নারীর সমমর্যাদা, প্রেম-বিরহ এবং সাম্যবাদী দর্শন প্রতিফলিত হয়েছে। শতবর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও ‘সঞ্চিতা’র কবিতাগুলো অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সাহস জোগায়।

মুন্সীগঞ্জে জমকালো আয়োজনে নজরুল বর্ষের জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নজরুল বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সেরা ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে মুখরিত এই আয়োজনের লক্ষ্য ছিল নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরা। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় নিজেদের মেধার স্বাক্ষর রাখে।