কর্মবিরতি
৪৪ প্রতিষ্ঠান লিজের প্রতিবাদে জয়পুরহাট চিনিকলে ৩ দিনের কর্মসূচি
রাষ্ট্রায়ত্ত ৪৪টি প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ এবং দুই দফা দাবি আদায়ে জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে তীব্র আন্দোলন। বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আগামী তিন দিনের জন্য টানা কর্মবিরতি ও বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার সকালে জয়পুরহাটে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের এক বিশাল সমাবেশ থেকে এই কঠোর কর্মসূচির আলটিমেটাম দেন শ্রমিক নেতারা।
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, ভয়াবহ ক্ষতির মুখে অর্থনীতি
শ্রমিক-কর্মচারীদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর। গত দুই দিন ধরে বন্দর থেকে একটি কনটেইনারও খালাস হয়নি। জাহাজে কনটেইনার ওঠানামার কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে বন্দর জেটিতে ভিড়ছে না নতুন জাহাজ, আটকে আছে শতাধিক পণ্যবাহী জাহাজ।
দিনাজপুরে পে-স্কেলের দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি
দিনাজপুরে বিচার বিভাগের কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালত চত্বর, জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও শহরের প্রধান সড়কগুলোতে এই বিক্ষোভ ও কর্মবিরতি পালন করা হয়েছে।
নবম পে-স্কেল দ্রুত ঘোষণার দাবিতে আমনুরা রেলওয়ে স্টেশনে কর্মবিরতি
নবম পে-স্কেল দ্রুত ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন রেলওয়ে ও প্রকৌশল বিভাগের কর্মচারীরা।
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল দ্রুত কার্যকরের দাবিতে সরকারি কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল পালন করেছেন।
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি, কর্মবিরতি ও বিক্ষোভ পালন করেছেন।