ককটেল উদ্ধার
রাজশাহীতে ১০৩টি তাজা ককটেল উদ্ধার
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকায় একটি লিচুবাগানের পাশ থেকে ১০৩টি তাজা হাতে তৈরি ককটেল উদ্ধার করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। বুধবার (২১ অক্টোবর) রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
জামালপুরে আইনজীবীর কার্যালয়ে অভিযান, উদ্ধার দেশীয় অস্ত্র-গুলি ও ককটেল
জামালপুর শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় এক আইনজীবীর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশি মদ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে চালানো এ অভিযানে এসব সামগ্রী উদ্ধার করা হয়।
সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে আগুন, দুটি ককটেল উদ্ধার
সাতক্ষীরার কালিগঞ্জে গভীর রাতে একটি বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।