সর্বশেষ

এসএসসি পরীক্ষা

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা

এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পুনঃপরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে এসব শিক্ষার্থীকে সাধারণ শিক্ষার পরিবর্তে কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কুষ্টিয়ার খোকসায় রওনকসহ ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

যশোর শিক্ষা বোর্ডের মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জনকারী রওনক হাসানসহ জিপিএ-৫ পাওয়া ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কুষ্টিয়ার খোকসা-জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে রোববার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুন্সীগঞ্জে এসএসসিতে সফল বিদ্যালয়ের প্রধানদের সাথে ডিসির সভা

মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষকদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই সভায় শিক্ষার মানোন্নয়ন ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে খাতা চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন। এবার প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, ১ জন পরীক্ষা দিয়েও অকৃতকার্য

পঞ্চগড়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। শতভাগ ফেল করা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুটি উচ্চবিদ্যালয় এবং একটি দাখিল মাদ্রাসা রয়েছে। এই নজিরবিহীন ফলাফল বিপর্যয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।

জয়পুরহাটে এসএসসিতে সেরা গার্লস ক্যাডেট কলেজ, ১ স্কুলে সবাই ফেল

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় জয়পুরহাটে বরাবরের মতোই শতভাগ পাস নিয়ে সেরা স্থান ধরে রেখেছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। তবে এই আনন্দের বিপরীতে চরম হতাশা নেমে এসেছে জেলার পাঁচবিবি উপজেলার এক স্কুলে। সেখানে সব পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।