উজিরপুর
উজিরপুরে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ, থানায় মামলা
বরিশালের উজিরপুরে সানুহার-ধামুরা সড়কের উন্নয়নকাজের সুযোগে সরকারি রাস্তার দুই পাশের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত কয়েক দিন ধরে নির্বিচারে গাছ কাটার ঘটনায় মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলা প্রকৌশলী সুব্রত রায়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
উজিরপুরে সেতু আছে সংযোগ সড়ক নেই, জমি দখলের অভিযোগে তীব্র ক্ষোভ
বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা-শোলক সড়কে প্রায় পৌনে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু সংযোগ সড়কের অভাবে দীর্ঘ দেড় বছর ধরে অকেজো পড়ে আছে। এদিকে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ ছাড়াই ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক সংযোগ সড়ক নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে। এই ঘটনায় চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয় জমির মালিকদের মধ্যে।
উজিরপুরে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় সড়ক পাইলিং! ৭৫ লাখের প্রকল্পে হরিলুট
বরিশালের উজিরপুরে একটি গুরুত্বপূর্ণ সড়ক রক্ষায় পাইলিংয়ের কাজে অভিনব অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কে নির্ধারিত জিও ব্যাগের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পুরোনো পাটের বস্তা। স্থানীয়দের আশঙ্কা, ঠিকাদারি প্রতিষ্ঠানের এই অনিয়মের কারণে সরকারি বিপুল অর্থ অপচয়ের পাশাপাশি সড়কটি দ্রুতই ধসে পড়বে।
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পরে ধ্বংস
বরিশালের উজিরপুরে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা এসব জাল পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উজিরপুরে দুই বাস ও রিকসার সংঘর্ষে রিকসাচালক নিহত, আহত ১০
বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে দুই যাত্রীবাহী বাস ও একটি রিকসার ত্রিমুখী সংঘর্ষে এক রিকসাচালক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফ্লোরিডায় ট্রাকের ধাক্কায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন মৃধা (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, তাঁর মরদেহ দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।