ইয়াবা উদ্ধার
রাজশাহীতে ১৫০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
শরীয়তপুরে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক মূল হোতা
শরীয়তপুর সদর পৌরসভার বাঘিয়া এলাকা থেকে ১০৫ পিস ইয়াবাসহ মিরাজ সরদার নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পালং মডেল থানা পুলিশ। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর মূল হোতা খবির ছৈয়াল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুর্গাপুরে ট্রাক থেকে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় শামীম রেজা (২৬) নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর সঙ্গে থাকা জনি আলী (২৮) নামে আরেক অভিযুক্ত পালিয়ে গেছেন।
রাজশাহীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক শিক্ষক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকের সময় তাঁদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মুঠোফোন জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ কবিতা খাতুন নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাঁর স্বামী বিপ্লব হোসেন সটকে পড়েন। উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকাসহ তাঁদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মহিপুরে ২৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পটুয়াখালীর মহিপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২৮৬ পিস ইয়াবাসহ মো. রাসেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গঙ্গামতি এলাকা থেকে তাকে আটক করে যৌথ টিম। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মহিপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।