সারাদেশ
পটুয়াখালীর মহিপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২৮৬ পিস ইয়াবাসহ মো. রাসেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গঙ্গামতি এলাকা থেকে তাকে আটক করে যৌথ টিম। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মহিপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মহিপুরে ২৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৬:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২৮৬ পিস ইয়াবাসহ মো. রাসেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গঙ্গামতি এলাকা থেকে তাকে আটক করে যৌথ টিম। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মহিপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অভিযান পরিচালনা করার সময় কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক উপস্থিত ছিলেন। তিনি জানান, মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর আওতায় আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে। অঞ্চলটিতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং স্থানীয় বাসিন্দাদের প্রশাসনকে সহায়তার আহ্বান জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, আটক রাসেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাকে দ্রুততম সময়ের মধ্যে কলাপাড়া আদালতে সোপর্দ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
১১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর