ইউপিডিএফ
রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা
রাঙামাটির সদর উপজেলায় ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট)-এর এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম ধর্মসিং চাকমা (ধর্ম সিং চাকমা)। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পাহাড়ে সহিংসতা: ইউপিডিএফকে দায়ী করল সেনাবাহিনী
খাগড়াছড়ি ও গুইমারায় সম্প্রতি সংঘটিত সহিংসতার পেছনে ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
খাগড়াছড়িতে ইউপিডিএফ-সমর্থিত ৩ সংগঠনের সড়ক অবরোধ
মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউপিডিএফ সমর্থিত তিনটি পাহাড়ি সংগঠন।
জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষে নিহত ৪, ইউপিডিএফের দাবি 'গুজব'
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নারাইছড়ি এলাকার জোড়া সিন্ধু কার্বারি পাড়ায় দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী মামলার পলাতক ইউপিডিএফ সদস্য গ্রেফতার
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) পলাতক সদস্য সুজন বড়ুয়া ওরফে সাইমন (২৯)–কে গ্রেফতার করেছে র্যাব-৭।