ইউপিডিএফ (গণতান্ত্রিক) লংগদু উপজেলা কমিটি গঠন
রবিবার, ২৪ মে, ২০২৬ ১১:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটির লংগদু উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত ১৫ সদস্যবিশিষ্ট কমিটিতে রিপেল চাকমাকে সভাপতি, জ্ঞান জ্যোতি চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুবর্ণ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
রবিবার (২৪ মে ২০২৬) সকাল ৯টায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) লংগদু উপজেলা কার্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সবিনয় চাকমা। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক বিজয় চাকমা।
সভায় বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি নবগঠিত কমিটির নেতৃত্বে লংগদু উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
১৬৭ বার পড়া হয়েছে