ইউপি নির্বাচন
গোপালগঞ্জে ইউপি নির্বাচন: প্রচার-প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা
গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন। নানা প্রতিশ্রুতি নিয়ে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থনে মাঠ চষে বেড়াচ্ছেন নতুন ও পুরোনো প্রার্থীরা। নির্বাচনকে সামনে রেখে শোডাউন, মতবিনিময় এবং পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা।
কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন প্রার্থীর অফিসে হামলা, বিক্ষোভ মিছিল
কুষ্টিয়ার কুমারখালীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়া জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কুমারখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা, মোটরসাইকেলে আগুন
কুষ্টিয়ার কুমারখালীতে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান মিজানের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, কয়েক ধাপে: ইসি সচিব
সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন কয়েক ধাপে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে মোট কয়টি ধাপে নির্বাচন হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে উপজেলাভিত্তিক—একটি উপজেলার সব ইউনিয়নে একই সময়ে ভোট নেওয়ার পরিকল্পনা করছে ইসি।
কুষ্টিয়ার জুনিয়াদহ ইউপি নির্বাচন: বিএনপির মনোনয়ন চান আব্দুর রশিদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬ নং জুনিয়াদহ ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। এই নির্বাচনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তৃণমূল বিএনপির পরীক্ষিত নেতা এবং বর্তমান ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। এলাকায় একজন সৎ, যোগ্য ও সমাজসেবক হিসেবে পরিচিত এই নেতা দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী।
ইউপি নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী আব্দুল বারীর
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের জয়ী করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। তিনি বলেন, কোনো বিভেদ না রেখে দলের শৃঙ্খলা বজায় রেখে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।