অপরাধ
পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, অস্ত্রাঘাতে আহত ৩
পাবনার ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চুরির চেষ্টাকালে বাধা দেওয়ায় অভিযুক্তের উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক ও তাঁর দুই ছেলে গুরুতর জখম হয়েছেন।
১৬ শিশুকে ৪ বছর পশুর মতো ঘরে বন্দি, পরিবারই দায়ী
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি প্রত্যন্ত এলাকার জরাজীর্ণ বাড়ি থেকে একই পরিবারের ১৬ শিশুকে উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কর্মকর্তাদের দাবি, শিশুদের দীর্ঘ সময় ধরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে একটি ছোট ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। এ ঘটনায় বাবা-মা ও দাদা-দাদিসহ চারজনের বিরুদ্ধে শিশু বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে।
গোয়ালন্দে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আলোচিত জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার শুনানি শেষে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত চলমান রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত আছে।
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
কুষ্টিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় জহির রায়হান (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আসামি বর্তমানে পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক গুরুতর জখম, নেপথ্যে চাঁদা নাকি পূর্ব শত্রুতা?
খুলনা মহানগরীর গল্লামারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম মানিক (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। পরিবারের দাবি চাঁদা না দেওয়ায় এই হামলা, তবে পুলিশ তাকে তালিকাভুক্ত আসামি বলে দাবি করেছে।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ সৈকত (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।