সর্বশেষ

আইন-আদালত

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা থাকছে না। হাইকোর্টের রায় বাতিল করে নিয়োগের পথ খুলে দিয়েছেন সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ।
হাইকোর্ট

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। এর ফলে দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে আটকে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অগ্রগতি তৈরি হলো।

রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, ২০১৩ সালে সরকার ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ করে এবং তখনকার আইনে এসব বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি ব্যবস্থায় যুক্ত হন সহকারী শিক্ষক হিসেবে।

আইন অনুযায়ী, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তুলনায় তাদের সিনিয়রিটি ও সুবিধা নির্ধারণে কিছু ভিন্নতা রাখা হয়। বিশেষ করে চাকরিকাল গণনায় ৫০ শতাংশ সময় ধরা এবং পেনশন-গ্র্যাচুইটিতে তার প্রভাব নিয়ে অসন্তোষ থেকে পরবর্তীতে মামলা হয়।

এই বিষয়ে ২০১৭ সালে রিট দায়েরের পর হাইকোর্ট আংশিকভাবে আবেদনকারীদের পক্ষে রায় দেয়। পরে সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দেয়।

ফলে এখন প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দিতে আর কোনো আইনি জটিলতা থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন