সর্বশেষ

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ফরিদপুরে ৫ মাসে হামের উপসর্গে ১৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১৮৩

ফরিদপুরে চলতি বছরের প্রথম পাঁচ মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের বেশিরভাগই বিভিন্ন জেলার বাসিন্দা। একই সময়ে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলার দুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৮৩ জন।

ঈদের ছুটিতে রংপুর মেডিকেলের নেফ্রোলজি ওয়ার্ড বন্ধের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি (কিডনি) ওয়ার্ড ঈদের ছুটিতে কয়েকদিন ধরে কার্যত বন্ধ থাকায় রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৭ মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফরিদপুরে হামে শিশুমৃত্যু বেড়ে ১৩, উদ্বেগে স্বাস্থ্য বিভাগ

ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে শামীমা নামের সাড়ে তিন বছর বয়সী ওই শিশুটির মৃত্যু হয়। এর ফলে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

সিলেটে বাড়ছে হাম পরিস্থিতি: মৃত্যু ৫২, হাসপাতালে ভর্তি শতাধিক রোগী

সিলেটে হামের (মিজলস) প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাস বয়সী ওই শিশুটি মারা যায়। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে।