সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সাহিত্য

তুমি চাঁদের আলোর মতো ভালো থেকো

তৃষা চামেলি
তৃষা চামেলি

রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ ৯:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
(শ্রদ্ধেয় কবি সৈয়দ আব্দুস সাদিক স্মরণে)

বাউন্ডুলে মেঘের মতো ছিঁড়ে গেলে কঠিন বাঁধন

মাধবীর তৃষ্ণা নিয়ে জেগে থাকা চোখ

নিষ্পলক হয়ে গেলো দমকা হাওয়ায়

এ হৃদয়ে অবিনাশী ফল্গু প্রবাহ

চোখের আকাঙ্ক্ষা জুড়ে সাঁতরায়

উৎসবহীন নোনা সমুদ্দুর


পায়ের পাতায় আজও যার লেগে আছে

চুম্বনের ব্যাকুল আকুতি, ভেসে ওঠা রুবাইয়ের অনশ্বর পঙক্তিমালা -

" বেশ করেছি চুম দিয়েছি তোমার কোমল পায়ের পাতায় "


জাম জামরুল কলাই মসুর হলুদ সরিষা ফুলের দিগন্ত ছুঁয়ে

যে পথ হেঁটে গেছে মণিরামপুর, কেশবপুর, খুলনা - যশোর শহর

সে পথে ডেকে ডেকে আজও কেঁদে ফেরে স্মৃতির পাখিরা

এ জীবন তুমিহীন দীর্ঘশ্বাসের কাফেলা সাজায়


রাত বারোটার পর হঠাৎ ঘুম ভেঙে গেলে

ভেসে আসে আজও তোমার কণ্ঠস্বর

যেনো সন্ধ্যার শঙ্খধ্বনির মাঙ্গলিক আরাধনা হয়ে

আমার মাথায় হাত বুলিয়ে আজও তুমি বলে যাও - " তুমি অনেক বড় কবি হয়ছো মাধবী

আমার যে কী ভালো লাগে! "

আমি লজ্জায় মরে যাই...

তোমার তৃষ্ণার্ত চোখে তাকিয়ে স্ফুটে বলি - তোমার জন্যই তো লভিয়াছি কবি জীবন


চোখের উঠোনে অজান্তে কখন যে বেদনার বন্যা জেগেছে !


তুমি ভালো থেকো, ভালো থেকো

চাঁদের আলোর মতো ভালো থেকো

হে আমার শাশ্বত সুন্দর!

৩১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন