সর্বশেষ

জাতীয়

লেক রোড এলাকায় এআই ক্যামেরায় ট্রাফিক মামলা কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর শেরেবাংলা নগরের লেক রোড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ আই ক্যামেরায় মামলা কার্যক্রমের উদ্বোধন

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় ট্রাফিক তেজগাঁও বিভাগ অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এআই ক্যামেরা ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। উদ্বোধনের পর তিনি এআই ক্যামেরা কন্ট্রোলরুম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ চলছে। এর অংশ হিসেবে সনাতন পদ্ধতির পরিবর্তে ডেটা-ড্রাইভেন ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও জানান, মহানগরের গুরুত্বপূর্ণ মোড়ে ডাইভারসন ব্যবস্থা চালু এবং অপ্রয়োজনীয় ক্রসিং বন্ধ করায় যানজট অনেকাংশে কমে এসেছে। একই সঙ্গে চালকদের লেন মেনে চলা ও ট্রাফিক সিগন্যাল মানার প্রবণতা বাড়াতে এআই ক্যামেরা কার্যকর ভূমিকা রাখছে।

নতুন এই প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, বিপজ্জনকভাবে লেন পরিবর্তন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং অবৈধ পার্কিং স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। এসব লঙ্ঘনের ক্ষেত্রে সরাসরি কমান্ড সেন্টার থেকে ‘ই-প্রসিকিউশন’ বা ডিজিটাল মামলা রুজু করা হবে।

ডিএমপি জানায়, পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য এলাকাতেও এই এআই ক্যামেরা নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে। এ সময় ঢাকাকে একটি স্মার্ট, সুশৃঙ্খল ও নিরাপদ নগরীতে পরিণত করতে নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) ও ট্রাফিক অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আসফিকুজ্জামান আকতার বিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) সুফিয়ান আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন