সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় চায়ের বিলের বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন, আহত ১

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৪:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড়ে চায়ের বিল পরিশোধ নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় চায়ের দোকানের এক কর্মচারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে বিরোধ মেটাতে গিয়ে এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন ওই তরুণ।

নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় রুচিরা বেকারির স্বত্বাধিকারী আব্দুল গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা পৌর বিএনপি নেতা শেখ মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই বলে জানা গেছে। শুক্রবার রাত ১২টার দিকে শহরের পশু হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই চায়ের দোকানে বিল পরিশোধ করাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে দোকানদারের বাগবিতণ্ডা চলছিল। এ সময় জাকারিয়া সেখানে উপস্থিত হয়ে সৃষ্ট ঝামেলা মেটানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তার বুক ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে চায়ের দোকানের কর্মচারী বাপীও রক্তাক্ত জখম হন।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া খানকে মৃত ঘোষণা করেন। আহত বাপী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করতে সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন এই পুলিশ কর্মকর্তা।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০