সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ৩১ মে, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১১টায় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের মাঝে কাঁদা ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান। এছাড়াও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য-সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং সাবেক সংসদ সদস্য মো. উমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তার ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন। আলোচনা শেষে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন