কুয়াকাটায় দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ২০ জন পরীক্ষার্থীর মাঝে কলম, ডায়েরি ও কোট ফাইল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদরাসার সুপার সৈয়দ মাওলানা মো. ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুয়াকাটা পৌর শাখার সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মাওলানা মো. মোছলেম আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুয়াকাটা পৌর শাখার সভাপতি আলহাজ্ব সৈয়দ মাওলানা মুহাম্মদ হারুন অর রশিদ, পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. সোহেল মাহমুদ, দুমকি উপজেলা ছাত্র হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু মুসা, মহিপুর থানা ছাত্র হিযবুল্লাহর সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আজগর আলী এবং কুয়াকাটা পৌর ছাত্র হিযবুল্লাহর সভাপতি মাওলানা মুহাম্মদ অলিউল্লাহ আল মাসুদ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. সোহেল মাহমুদ বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহ প্রদান করা সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি সহজতর করা এবং মনোবল বৃদ্ধির লক্ষ্যেই এ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
১৩০ বার পড়া হয়েছে