সর্বশেষ

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় কলাপাড়া উপজলা স্বাস্থ্য কর্মকর্তাসহ আহত ২

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শংকর প্রসাদ অধিকারী (৫২) এবং একটি ঔষধ কোম্পানির প্রতিনিধি বাদল চন্দ্র হাওলাদার (৪০) গুরুতর আহত হয়েছেন।

রোববার সকাল ১০টার দিকে কুয়াকাটা মহাসড়কের হাজীপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কলাপাড়া হাসপাতাল থেকে একটি ঔষধ কোম্পানির মোটরসাইকেলে করে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যাচ্ছিলেন। পথে হঠাৎ একটি গরু দৌড়ে এসে মোটরসাইকেলের সামনে পড়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনায় ডা. শংকর প্রসাদ অধিকারী সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। একইসঙ্গে মোটরসাইকেল চালক ঔষধ কোম্পানির প্রতিনিধি বাদল চন্দ্র হাওলাদার ডান হাতে আঘাতপ্রাপ্ত হন।

পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ডা. শংকর প্রসাদ অধিকারীর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন