সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে সীমান্ত অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ করেছে বিজিবি

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ও একটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পঞ্চগড় সদর ও বোদা উপজেলার মালকাডাঙ্গা ও বড়শশী সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) দুপুরে মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেইন পিলার ৭৭৫-এর ১১ নম্বর সাব পিলার থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাওতরী প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৯-১০ এপ্রিল) গভীর রাতে বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান চালায় বিজিবি। সীমান্ত পিলার ৭৭৮ থেকে প্রায় ৫০০ গজ ভেতরে অমরখানা এলাকায় ১৪-১৫ জন চোরাকারবারী ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি টহলদল তাদের ধাওয়া দিলে চোরাকারবারীরা বাহিনীর ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে চোরাকারবারীরা গরুটি ফেলে পালিয়ে যায়। পরে গরুটি জব্দ করে বিওপিতে নেওয়া হয়।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দকৃত মদ ও গরুর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন