সর্বশেষ

সারাদেশ

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু: লাকসামে ৩ লাখ টাকায় সমঝোতা

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার লাকসামে ভুল চিকিৎসার অভিযোগে এক শিশুর মৃত্যুর ঘটনায় ৩ লাখ টাকায় সমঝোতা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেলে লাকসাম বাইপাস এলাকার ইউনিটি অ্যান্ড ট্রমা হসপিটালে স্থানীয় ক্লিনিক মালিক সমিতি ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে এ সমঝোতা হয়।

নিহত শিশুটির নাম আব্দুল্লাহ আল হোসাইন। সে লাকসাম উপজেলার কেমতলী গ্রামের হারুনুর রশিদের একমাত্র সন্তান। পরিবারের অভিযোগ, হাতে ব্যথা নিয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসায় অবহেলার কারণেই শিশুটির মৃত্যু ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, খেলতে গিয়ে আহত হওয়ার পর শিশুটিকে লাকসাম ইউনিটি অ্যান্ড ট্রমা হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অপারেশনের পরামর্শ দেন এবং ৩৫ হাজার টাকার একটি প্যাকেজ নির্ধারণ করা হয়। পরে দুপুরে শিশুটিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

পরিবারের দাবি অনুযায়ী, প্রায় তিন ঘণ্টা পর হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত রোগীকে কুমিল্লায় আইসিইউতে নেওয়ার পরামর্শ দেয় এবং শিশুটির অবস্থা সংকটাপন্ন বলে জানায়। পরে কুমিল্লা মডার্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে স্বজনরা জানান।

ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিচার দাবি করেন। এ সময় কুমিল্লা–নোয়াখালী সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভও করেন স্থানীয়রা। পরে লাকসাম থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন