তানোরে পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর তানোর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই উৎপল কুমার সরকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ-পশ্চিম পাশে একটি পুকুরের পশ্চিমে পাকা রাস্তার ওপর থেকে মো. সাজ্জাদ (৩৪) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি তানোর উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তার কাছ থেকে ৭০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ১০০ টাকা। পাশাপাশি মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮০ টাকা জব্দ করা হয়েছে।
ঘটনার পর আটককৃতের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
১৫৬ বার পড়া হয়েছে