সর্বশেষ

সারাদেশ

মৌমাছির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, আহত আরও একজন

 বাদল সাহা, গোপালগঞ্জ
 বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে মৌমাছির হুলের আঘাতে টুকু মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত টুকু মোল্যা ওই এলাকারই বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি গাছে মৌমাছি দীর্ঘদিন ধরে চাক বেঁধে ছিল। দুপুরে ওই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মৌমাছির একটি দল তাদের ওপর আক্রমণ করে। এতে শতাধিক মৌমাছির হুলের আঘাতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় টুকু মোল্যা মারা যান। আহত অপর ব্যক্তিকে সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন