সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত অন্তত ১০

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৯:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে এ বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মাসুদ ফকির (৬০), তার ছেলে আমিন ফকির (৩০), স্ত্রী নজু বেগম (৫০) এবং কামিনী বেগম (৩৫)। তাদের গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রতিপক্ষের অন্তত তিনজন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিচিত্র কুমার বিশ্বাস জানান, হাসপাতালে ভর্তি মাসুদ ফকিরের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন