সর্বশেষ

সাহিত্য

সময় এসেছে পুণ্যভূমির রক্ষার

শারমিন ফেরদৌস
শারমিন ফেরদৌস

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৭:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈশ্বর সব করতে পারে।
এক নিমিষেই সবকিছুর সমাধান করতে পারে।

যে গাজার বুকে এত নৃশংসতা চলছে,
ঈশ্বর চাইলে এক নিমিষেই
তাদেরকে উদ্ধার করতে পারে,
গুঁড়িয়ে দিতে পারে ইসলাম ধ্বংসের
সব অশুভ শক্তিকে।

ঈশ্বর সব পারে,
ঈশ্বর সব বুঝে,
ঈশ্বর অন্ধ নয়—
ঈশ্বর একাই যথেষ্ট সবকিছুর জন্য।

তবুও ঈশ্বর অবাক দৃষ্টিতে
পথ চেয়ে আছে,
অপেক্ষার প্রহর গুনছে,
ভূলুণ্ঠিত মনুষ্যত্বের পুনরুজ্জীবিত হওয়ার
শেষ মুহূর্ত গণনা করছে।

গাজার জন্য সবাইকে সমবেত হওয়ার
আহ্বান করছে,
একটিবার চাইছে,
খুব করে চাইছে—

তার সৃষ্টির সেরা জীব মানুষ
সত্যিকারের মানুষ হোক,
ঈশ্বরের উপহারের সেরা মানবজন্ম নিয়ে।

ঈশ্বর সব পারে,
চাইলেই ঈশ্বর ইসলামের পুণ্যভূমি
পুনরুদ্ধার করতে পারে একাই,
ধ্বংস করতে পারে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী,
সবচেয়ে বড় নীরবতায় আচ্ছন্ন
পুরো বিশ্বের নামধারী ইসলাম ধ্বংসের স্ববিরোধীকে।

তবুও ঈশ্বর চাইছে
একটা মহাবিপ্লব হোক,
একত্রিত হোক মনুষ্যত্ব
পুণ্যভূমির রক্ষায়।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন