সর্বশেষ

সারাদেশ

কুমারখালী কল্যাণ ট্রাস্টের ২৭তম শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

হাবিব চৌহান, কুষ্টিয়া
হাবিব চৌহান, কুষ্টিয়া

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের মেধা বিকাশে অনন্য উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হয়েছে কুমারখালী কল্যাণ ট্রাস্টের ২৭তম শিক্ষাবৃত্তি ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুমারখালী পাবলিক লাইব্রেরি-এর পাঠকক্ষ মিলনায়তনে “মেধায় গড়ি আগামী, শিক্ষাবৃত্তিতে আলোকিত কুমারখালী” প্রতিপাদ্যে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই ট্রাস্টের প্রয়াত প্রতিষ্ঠাতা ও পরিচালকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ট্রাস্টের সভাপতি আব্দুর রফিক বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার।

ট্রাস্টের পরিচালক মীর মর্তুজা আলী বাবু-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আকরাম হোসেন, কুমারখালী সরকারি কলেজ-এর বাংলা বিভাগের প্রধান অধ্যাপক জিল্লুর রহমান এবং ট্রাস্টের সহ-সভাপতি আব্দুল গাফফার বিশ্বাস।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কবি ও নাট্যকার লিটন আব্বাস, ফ্যামিলি কেয়ার হাসপাতাল-এর পরিচালক সুজয় চাকী এবং বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল-এর পরিচালক সুরুজ বিশ্বাস।

এ সময় এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়-এর সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মুত্তালিব মিঞা-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

পরে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২৭ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রত্যেককে এককালীন চার হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় রেখে ফ্যামিলি কেয়ার হাসপাতাল ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে ২৭ জন শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য ৩০ শতাংশ ছাড়ে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে হেলথ কার্ড বিতরণ করা হয়।

এ আয়োজনের সহযোগিতার স্বীকৃতিস্বরূপ সুজয় চাকী, সুরুজ বিশ্বাস এবং মধুস ফ্যাশনের পরিচালক পার্থ সারথি ঘোষ-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মীর ফরহাদ ফয়সাল রনি, পরিচালক আশরাফুল আলম এবং সমন্বয়ক-পরিচালক মীর শাদাত হাসান শুভ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের সততা, দায়িত্ববোধ ও সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করে।

কবি ও নাট্যকার লিটন আব্বাস বলেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক হবে। এটি শুধু বৃত্তি প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের জন্য প্রেরণা এবং গুণী শিক্ষকদের জন্য সম্মাননার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সভাপতির বক্তব্যে আব্দুর রফিক বিশ্বাস বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তার মাধ্যমে একটি আলোকিত কুমারখালী গড়ে তুলতে কাজ করছে ট্রাস্ট। তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে বাড়ির আঙিনায় অন্তত দুটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।

প্রধান অতিথি ফারজানা আখতার শিক্ষাবৃত্তি কার্যক্রমকে মহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন এবং পড়াশোনায় মনোযোগী হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
 

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন