সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে দিঘিরপাড় দক্ষিণ মূলচরে স্থায়ী ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় দক্ষিণ মূলচরে স্থায়ী ঘাটলা নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গাজী বাড়ি নূরে জামে মসজিদের পূর্ব পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নদীতীরবর্তী এ এলাকায় বসবাসকারী অধিকাংশ মানুষ নিম্ন আয়ের ও হতদরিদ্র। অনেক পরিবারের নিজস্ব টিউবওয়েল না থাকায় দৈনন্দিন কাজ, বিশেষ করে গোসলের জন্য তারা নদীর পানির ওপর নির্ভর করেন।

তারা আরও বলেন, নিরাপদ ও স্থায়ী কোনো ঘাট না থাকায় নারী, শিশু ও বৃদ্ধরা নদীতে নামতে গিয়ে নিয়মিত ঝুঁকির মুখে পড়েন। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি এবং স্রোতের কারণে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

এলাকাবাসী অভিযোগ করেন, বর্তমানে পানি উন্নয়ন বোর্ড নদীতীরবর্তী বাঁধের কাজ করছে। তবে ঘাটলা নির্মাণের পরিকল্পনা মসজিদের পশ্চিম পাশে নেওয়া হয়েছে। এতে বিভিন্ন এলাকা থেকে আসা নারীদের জন্য গোসল করা কঠিন হয়ে যাবে, কারণ তাদের মসজিদ অতিক্রম করতে হবে।

এ কারণে তারা দাবি জানান, জনদুর্ভোগ বিবেচনা করে গাজী বাড়ি নূরে জামে মসজিদের পূর্ব পাশে দ্রুত একটি নিরাপদ ও স্থায়ী ঘাটলা নির্মাণ করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপও তারা কামনা করেন।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল বলেন, “সরেজমিন পর্যালোচনা শেষে ঘাটলা নির্মাণের বিষয়টি নির্ধারণ করা হবে।”

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন