সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীতে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও প্রভাব বিস্তারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন নওগাঁ জেলার মান্দা থানার ভরট্ট শিবনগর গ্রামের মো. মোজ্জামেল হকের ছেলে মো. শাহিনুর ইসলাম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন লক্ষীপুর এলাকার বক্ষব্যাধি (আইডি) হাসপাতালের সামনে পুকুরপাড়ে অভিযান চালানো হয়। এ সময় এক ব্যক্তি নিজেকে ডিজিএফআইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (এডি) পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ ও প্রভাব বিস্তার করছিলেন।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র দেখান। তবে তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে একপর্যায়ে তিনি ভুয়া পরিচয় ব্যবহারের বিষয়টি স্বীকার করেন। এরপর তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে মানিব্যাগ থেকে দুটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। এর একটিতে ‘অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিজিএফআই’ এবং অন্যটিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ডিজিএফআই’ লেখা ছিল। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, শাহিনুর ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে গোপনে ভিডিও ধারণ করতেন এবং সেগুলো ব্যবহার করে প্রতারণা করতেন।

তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে একাধিক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। আসামি স্বীকার করেছেন, তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে এসব ছবি ও ভিডিও ধারণ করে নিজের কাছে সংরক্ষণ করতেন।

এ ঘটনায় রাজপাড়া থানায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন