সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে স্কুলে চুরি, ২৪ ঘণ্টার মধ্যে ২ চোর গ্রেপ্তার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের তৎপরতায় জেলার নবাবগঞ্জ পৌর এলাকার ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলে সংঘটিত চুরির রহস্য উদঘাটন করা হয়েছে।

পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলের মাল্টিমিডিয়া কক্ষে অজ্ঞাতনামা চোরেরা ৩টি ৪০ ইঞ্চি জেভিসিও (JVCO) স্মার্ট ওয়াল টিভি, আইপিএসের ব্যাটারি ও মেশিনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। চুরির ফলে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয় এবং পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাত ১১টার দিকে শহরের খামার এলাকা থেকে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামিকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২টি স্মার্ট টিভি উদ্ধার করা হয়েছে। আদালতে সোপর্দকালে এক আসামি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে। মঙ্গলবার তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

সদর মডেল থানার ইনচার্জ জানায়, মামলার তদন্ত এখনও চলমান রয়েছে এবং বাকি মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত আছে। উদ্ধারকৃত ৩টি জেভিসিও স্মার্ট টিভির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন